eNoteShare.com

প্রশংসাপত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত

Article Stats 📡 Page Views
Reading Effort
271 words | 2 mins to read
Total View
86.3K
Last Updated
03-Jul-2021 | 08:34 AM
Today View
0
প্রশংসাপত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো। 

বা, মনে করো, তোমার নাম পলাশ। তুমি শিমুলতলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে পাস করেছ। প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। 


২০শে জুলাই, ২০২১

বরাবর,
প্রধান শিক্ষক,
খোক্‌সা মাধ্যমিক বিদ্যালয়
খোক্‌সা, কুষ্টিয়া।

বিষয় : প্রশংসাপত্রের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে গত পাঁচ বছর কৃতিত্বের সঙ্গে অধ্যয়ন করেছি। আপনার বিদ্যালয় থেকে ২০২০ সালে যশোর বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৮৮ পেয়ে এ-গ্রেডে উত্তীর্ণ হয়েছি। বিদ্যালয়ে অধ্যয়নকালে আমি বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলাম এবং কখনো কোনোরকম আইন-শৃঙ্খলাবিরোধী কাজে অংশগ্রহণ করিনি। কয়েক দিনের মধ্যে কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হবে। তাই আমার একটি প্রশংসাপত্র প্রয়োজন। 

অতএব, অনুগ্রহপূর্বক আমাকে আমার চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রধান করে বাধিত করবেন। 

নিবেদক

আপনার একান্ত অনুগত
প্রাণতোষ বিশ্বাস
রোল : কুষ্টিয়া, নম্বর ৩৬৫১৫
নিবন্ধন নম্বর-৩৮১১০
শিক্ষাবর্ষ-২০১৮-২০১৯

------- একই দরখাস্ত অন্য বই থেকেও সংগ্রহ করা হল -------

প্রশংসাপত্রের জন্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখো।

অথবা, মনে করো, তোমার নাম পলাশ। তুমি শিমুলতলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এস.এস.সি পরীক্ষায় জিপিএ - ৫ পেয়ে কৃতিত্বের সাথে পাস করেছ। পরবর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো।


১৩ই এপ্রিল,২০১৫

বরাবর 
প্রধান শিক্ষক
বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
কোতয়ালি, ঢাকা-১১০০

বিষয়: প্রশংসাপত্রের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি মেহেরুন্নেসা মিতা, পিতা: মাহতাম উদ্দীন আহমদ, মাতা: মোরশেদা আহমেদ, সান্দ্র কুঞ্জ, ৭/১৭ ওয়ারী, ঢাকা-১১০০ আপনার বিদ্যালয় থেকে ২০১৫ সবে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছি, যার রোল নম্বর-০৭১৭২৭, রেজিষ্ট্রেশন নম্বর-২৭০৫০৮, বিভাগ: বিজ্ঞান। বিদ্যালয়ে অধ্যায়নকালে কোনরকম আইনশৃঙ্খলা বিরোধী কাজে অংশগ্রহণ করি নি। উচ্চশিক্ষা গ্রহণের স্বার্থে আমার একটি চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রয়োজন।

অতএব, উপুর্যক্ত বিষয় বিবেচনা করে আমাকে একটি চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

বিনয়াবনত
মেহেরুন্নেসা মিতা

সংযুক্তি:
১.পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি 

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং শিক্ষক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts