eNoteShare.com

অনুচ্ছেদ : শৈশবস্মৃতি

Article Stats 📡 Page Views
Reading Effort
109 words | 1 min to read
Total View
4.1K
Last Updated
10-May-2021 | 06:36 AM
Today View
0

শৈশবস্মৃতি


শৈশবের ফেলে আসা নানা রঙের দিনগুলোর কথা মানুষ কখনই ভুলতে পারে না। শৈশবকাল হলো আনন্দ আর মজায় ভরপুর এক সোনালি সময়। সেই শৈশবকাল যখন অতীত হয়ে যায় তখন থেকেই অবসরে মনের আয়নায় ভেসে ওঠে শৈশবের সুখস্মৃতি। তখনকার ছোটখাটো দুঃখ-কষ্ট-বেদনাকেও মনে হয় স্মৃতিময় স্বর্ণখণ্ড। আর এসব কারণেই শৈশবের স্মৃতি নিয়ে রচিত হয় গল্প-উপন্যাস, কবিতা-নাটক। সিনেমার পর্দায় ভেসে ওঠে শৈশবের হীরকখণ্ড ঘটনাবলি। আমার মতো অনেকেরই শৈশব কাটে ফুলে-ফলে ভরা সবুজ পাতায় ঘেরা পাখি ডাকা গ্রামে। এক চিলতে রঙিন ফিতার মতো নদী বয়ে যায় গ্রামের পাশ দিয়ে। নৌকার মাঝির কণ্ঠে শোনা যায় ভাটিয়ারি গান। সেই ছোট্ট নদীতে দলবেঁধে গোসল করতে করতে গামছা দিয়ে মাছ ধরার কথা কোনো দিনই ভোলা যাবে না।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

🏷️ Tag Related

Sribas Ch Das

MBS & MBA

⚡ Trending Posts