eNoteShare.com
Rules of Paragraph Writing
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 478 words | 3 mins to read |
Total View 2.5K |
|
Last Updated 11-May-2021 | 05:39 AM |
Today View 0 |
- Paragraph লেখার শুরুর পূর্বে যদি কোন clue বা question দেয়া থাকে তাহলে তা বার বার পড়তে হবে।
- Paragraph-টি অবশ্যই এক para-য় লিখতে হবে। যদি একাধিক Para হয় তাহলে প্রথম Para অনুযায়ী নম্বর দেয়া হবে- অবশিষ্ট Para'র জন্য পরীক্ষায় নম্বর পাওয়া যাবে না।
- Paragraph-এর প্রতিটি বাক্য পরস্পর সম্পর্কিত হবে। অর্থাৎ sentence-গুলোর unity বা cohesiveness বজায় রাখতে হবে।
- Paragraph-এর Sentence-গুলো Grammatically correct হতে হবে। বানান (Spelling) ও Paragraph-এর ধরণ অনুযায়ী diction (শব্দ বাছাই) ও style (ধরণ) যথাযথ হতে হবে।
- প্রথমে Paragraph-টির একটি উপযুক্ত শিরোনাম (Title) লিখতে হবে।
- তারপর introductory sentence (সূচনা বাক্য) লিখতে হবে (প্রশ্নপত্রে introductory sentence লেখা যায় এমন প্রশ্ন না থাকলেও এ ধরনের বাক্য দিয়েই Paragraph-টি শুরু করতে হবে।)
- সূচনা বাক্যের পর অন্যান্য সকল প্রশ্নের উত্তর কিংবা প্রদত্ত clue'র ধারাবাহিকভাবে দিতে হবে (যদি Question উল্লেখ থাকে, তবে Question-গুলো ধারাবাহিকভাবে না-ও দেয়া থাকতে পারে)। ধারাবাহিকতা (Cohesiveness) অবশ্যই রক্ষা করতে হবে কেননা, যুক্তিসঙ্গতভাবে উত্তরগুলো সজ্জিত না হলে পুরো Passage-টি Irrelevant হবে যা ভালো নম্বর প্রাপ্তিতে বড় বাধা।
- প্রয়োজনে বর্ণনার ধারাবাহিকতা রক্ষার জন্য বিষয়সম্পর্কিত দু’একটি অতিরিক্ত লাইন সংযোজন করা যাবে। এতে করে বক্তব্য বিষয়ের বর্ণনা গতিময়তা পাবে ও স্বাভাবিক চিন্তাপ্রবাহ ঠিক থাকবে।
- সবশেষে concluding sentence (সমাপ্তি বাক্য) দ্বারা Pagragraph-টি শেষ করতে হবে (অবশ্য সমাপ্তি বাক্যের জন্য কোনো প্রশ্ন না-ও থাকতে পারে)। পুরো বর্ণনাটি একটি Para বা অনুচ্ছেদে সমাপ্ত করতে হবে।
- পুরো Paragraphটি পরীক্ষার উত্তরপত্রের যেকোন একটি পূর্ণ পৃষ্ঠায় লিখা উত্তম।
Comments (1)
akta paragraph koto word er hote hoe?