eNoteShare.com

প্রবন্ধ রচনা : জল সংকট

Article Stats 📡 Page Views
Reading Effort
289 words | 2 mins to read
Total View
29.4K
Last Updated
2 days ago
Today View
0

↬ প্রতিদিনের জীবনে জল

↬ জল সংরক্ষণ

↬ জল দূষণ


ভূমিকা : জলের অপর নাম জীবন, জল ছাড়া গোটা পৃথিবী অচল। পৃথিবীর সৃষ্টির আদিতে সম্পূর্ণ গ্রহ ছিল জলাময়। তারপর স্থল ভাগ একাংশ দখল করলেও তিনভাগ জলেরই রয়ে গেছে। কিন্তু আজ, কালের করাল গ্রাসে, পৃথিবীতে দেখা দিচ্ছে জলের তীব্র সংকট। নাগরিক সভ্যতার লোভ-লালসায়, জলময় পৃথিবী হতে চলেছে তপ্ত মরুভূমি। 

জলের ব্যবহার/প্রতিদিনের জীবনে জল : মানব জীবনের সঙ্গে একই সুতোর বেনি বন্ধনে বাঁধা রয়েছে জল। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, ঘুমানোর আগে পর্যন্ত প্রতি মুহূর্তেই জল আমাদের একান্ত প্রয়োজন। যথা- ১. ঘুম থেকে ওঠার পর প্রাতঃক্রিয়া করবার জন্য; ২. তরিতরকারি ধোয়ার জন্য; ৩. জামা কাপড় কাচার এবং স্নানের জন্য; ৪. পানের জন্য এনমকি কৃষিকাজে, শিল্পকর্মে কল-কারখানা পরিবহনের সর্বত্রই জল একান্তভাবে প্রয়োজন। 

জল সংকট : অদ্ভুত এক আঁধার আজ পৃথিবীকে গ্রাস করেছে। অত্যধিক জনস্ফীতি এবং ভৌম জলের মাত্রাতিরিক্ত ব্যবহার আজ বিশ্বজুড়ে সৃষ্টি করছে তীব্র জল সংকট। জল সংকটের প্রধান কারণগুলি হল – অত্যাধিক ভৌত জলের ব্যবহার, পাম্পের সাহায্যে প্রচুর পরিমাণে জল তোলা, কলকারখানা ও কৃষি ক্ষেত্রে মাত্রাতিরিক্ত ভৌত জলের ব্যবহার। এছাড়া কল-কারখানা ও নগরের বর্জ্যপদার্থ নদী সমুগ্রে মিশে বাড়ছে জল দূষণ, রাসায়নিক-কীটনাশক মিশে জল হয়ে উঠছে দূষিত। 

জল সংকট নিরসনের উপায় : পৃথিবীতে টিকে থাকার জন্য, আমাদের এখনই জল সংকট নিরসনের কাজে আত্মনিয়োগ করতে হবে। এক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে – বিনা কারণে ভৌম জলের অপচয় রোধ করতে হবে, জলাশয়ে আবর্জনা ফেলা যাবে না, গবাদিপশুকে জলে স্নান করানো যাবে না, বিনা কারণে ট্যাপ কল খুলে রাখা চলবে না, অযাচিতভাবে জলের অপচয় বন্ধ করতে হবে। মাত্রাতিরিক্ত পরিমাণে পাম্পের সাহায্যে জল তোলা বন্ধ করতে হবে। 

উপসংহার : জল ছাড়া জীবন অচল। জলহীন জীবন কল্পনাই করা যায় না। তাই জলের অপচয় বন্ধ করতে হবে এবং জলের দূষণও বন্ধ করতে হবে। এরমাধ্যমেই আমরা আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ উপহার দিতে পারবো।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং শিক্ষক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts