eNoteShare.com

সাধারণ জ্ঞান : বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদক

Article Stats 📡 Page Views
Reading Effort
451 words | 3 mins to read
Total View
1.3K
Last Updated
02-Oct-2026 | 12:02 PM
Today View
0

বাংলা একাডেমি পুরস্কার


সাহিত্য, শিল্প ও গবেষণাকর্মে নিজ নিজ ক্ষেত্রে অন্যান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি প্রতি বছর এ পুরস্কার ঘোষণা করে। ২০০২ সালের পূর্ব পর্যন্ত এ পুরস্কারের মূল্য ছিল ২৫,০০০ টাকা এবং একটি সম্মাননাপত্র। ২০০২ সাল থেকে এ পুরস্কারের মূল্য বৃদ্ধি করে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা, ক্রেস্ট ও সম্মাননা দেয়া হয়।


বাংল একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৪ এ মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে পান কে? – আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।


বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫

ক্রম ক্ষেত্র ব্যক্তিত্ব
১ কথাসাহিত্য শাহীন আক্তার
২ প্রবন্ধ আবুল মোমেন, ড. আতিউর রহমান
৩ কবিতা আলতাফ হোসেন
৪ গবেষণা মনিরুজ্জামান
৫ মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য তাজুল ইসলাম
৬ ভ্রমণ কাহিনী, আত্মজীবনী ও স্মৃতিকথা ফারুক হোসেন
৭ শিশুসাহিত্য সুজন বড়ুয়া

একুশে পদক

একুশে পদকের মান কী? – নগদ ১ লাখ টাকা, ১৮ ক্যারটের ৩ ভরি ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মানপত্র।


একুশে পদক প্রবর্তন করা হয় কবে? – ১৯৭৬ সালে। প্রবর্তক – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান)


কোন কোন বিষয়ে বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক দেয়া হয়? – ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে। সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষা সংগ্রামী, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অর্থদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক ভূষিত করা হয়।


একুশে পদক ২০১৫-এ মুক্তিযুদ্ধে অবদানের জন্য পদক প্রদান করা হয়? – অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস।

একুশে পদক ২০১৬

ক্রম ক্ষেত্র ব্যক্তিত্ব
১ মুক্তিযুদ্ধ মফিদুল হক
২ ভাষা আন্দোলন বিচারপতি কাজী এবাদুল হক, ডা. সাঈদ হায়দার, সৈয়দ গোলাম বিকরিয়া (মরণোত্তর) ও ড. জসীম উদ্দিন আহমেদ
৩ ভাষা ও সাহিত্য জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক ড. হায়াৎ মামুদ ও হাবীবুল্লাহ সিরাজী
৪ শিল্পকলা চিত্রকলায় কাজী আনোয়ার হোসেন (মরণোত্তর), টিভি ও চলচ্চিত্র অভিনয়ে বেগম জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, সঙ্গীতে বেগম শাহীন সামাদ ও নৃত্যে আমানুল হক।
৫ গবেষণা অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ ও মংছেন চীং মংছিন
৬ সাংবাদিক তোয়াব খান

স্বাধীনতা পদক

’স্বাধীনতা পদক পুরস্কার’ কবে থেকে চালু হয়? – ১৯৭৭ সাল।


’স্বাধীনতা পদক পুরস্কার’ এর প্রবর্তক কে? – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।


’স্বাধীনতা পদক পুরস্কারে’ স্বর্ণপদক ও সনদপত্র ছাড়াও পুরস্কারপ্রাপ্তকে কত টাকা প্রদান করা হয়? – এক লাখ টাকা।


স্বাধীনতা পদক পুরস্কার ২০১৫-এ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ অবদানের জন্য কাকে পদক দেয়া হয়? – মানিক চৌধুরী (মরণোত্তর), মামুন মাহমুদ (মরণোত্তর), শাহ এ এম এস কিবরিয়া (মরণোত্তর)।

স্বাধীনতা পদক পুরস্কার ২০১৬

ক্রম ক্ষেত্র ব্যক্তিত্ব
১ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, মৌলভী আচমত আল খান (মরণোত্তর), স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলম (বীরউত্তম), শহীদ শাহ আব্দুল মতিন, এম আবদুল আলী, মরহুম এ কে এম আবদুর রউফ, কে এম শিহাব উদ্দিন, সৈয়দ হাসান ইমাম
২ সাহিত্য কবি নির্মলেন্দু গুণ
৩ সংস্কৃতি অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা
৪ মাতৃভাষা মরহুম রফিকুল ইসলাম ও আবদুস সামাদ
৫ বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যাপক ড. মাকসুদুল আলম (মরণোত্তর)
৬ চিকিৎসাবিদ্যা ডা. মোহাম্মদ রফি খান (এম আর খান)
৭ জনসেবা বাংলাদেশ নৌবাহিনী

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

🏷️ Tag Related

Sribas Ch Das

MBS & MBA

⚡ Trending Posts