eNoteShare.com
সাধারণ জ্ঞান : বাংলাদেশে আদমশুমারি / পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট ২০১১
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 361 words | 3 mins to read |
Total View 4.4K |
|
Last Updated 03-Sep-2026 | 09:35 AM |
Today View 0 |
বাংলাদেশে আদমশুমারি
স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? – ১৯৭৪ সালে।
অবিভক্ত বাংলায় প্রথম কখন আদমশুমারি শুরু হয়? – ১৮৭২ সালে।
বাংলায় প্রথম দশ বছর ভিত্তিক আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? – ১৮৭২ সালে।
আদমশুমারি কত বছর পর পর অনুষ্ঠিত হয়? – ১০ বছর।
বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? – ২০১১ সালে।
স্বাধীন বাংলাদেশে আদমশুমারি
| কততম | সাল | জনসংখ্যা (জন) | বৃদ্ধির হার (%) |
|---|---|---|---|
| প্রথম | ১৯৭৪ | ৭,১৪,৭৯,০০০ | - |
| দ্বিতীয় | ১৯৮১ | ৮,৭১,২০,০০০ | ২.৩২ |
| তৃতীয় | ১৯৯১ | ১০,৬৩,১৫,০০০ | ২.০১ |
| চতুর্থ | ২০০১ | ১২,৪৩,৫৫,০০০ | ১.৫৮ |
| পঞ্চম | ২০১১ | ১৫,২৫,১৮,০১৫ | ১.৩৭ |
পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট ২০১১
পঞ্চম আদমশুমারি ২০১১ এর চুড়ান্ত রিপোর্ট কবে প্রকাশ করা হয়? – ১৬ জুলাই ২০১২।
পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? – ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫ জন।
পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের পুরুষের সংখ্যা কত? – ৭,৬৩,৫০,৫১৮ জন।
পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মহিলার সংখ্যা কত? – ৭,৬১,৬৭,৪৯৭ জন।
পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? – ১.৩৭%। (২০০১ সালে ছিল ১.৫৮%)
পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিলোমিটার) কত? – ১০১৫ জন।
পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নারী ও পুরুষের অনুপাত কত? – ১০০:১০০.৩।
পঞ্চম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোন বিভাগে? – সিলেট বিভাগে।
পঞ্চম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব বেশি কোন বিভাগে? – ঢাকা বিভাগে (প্রতি বর্গকিলোমিটারে ১৫০২ জন)
পঞ্চম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন বিভাগে? – বরিশাল বিভাগে (প্রতি কিলোমিটারে ৬১৩ জন)।
পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী জেলা হিসাবে জনসংখ্যার ঘনত্ব বেশি কোন জেলায়? – ঢাকা জেলা (প্রতি বর্গকিলোমিটারে ৮২২৯ জন)।
পঞ্চম আদমশুমারির চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী জেলা হিসাবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়? – বান্দরবান (প্রতি বর্গকিলোমিটারে ৮৭ জন)।
পঞ্চম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী গৃহের সংখ্যা কত? – ১ কোটি ৮ লাখ ২ হাজার ১০০।
পঞ্চম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমানে পরিবার/খানার সংখ্যা কত? – ৩ কোটি ১৮ লাখ ৬৩ হাজার ৩৯৬ জন।
পঞ্চম আদমশুমারি রিপোর্ট অনুযায়ী দেশে পরিবারের গড় সদস্য সংখ্যা কত? – ৪.৪ জন।
পঞ্চম আদমশুমারি রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা সর্বাধিক কোন জেলায়? – ঢাকা (১,২০,৪৩,৯৭৭ জন)।
পঞ্চম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা কম কোন জেলায়? – বান্দরবান (৩,৮৮,৩৩৫ জন)।
Comments (0)