eNoteShare.com
সাধারণ জ্ঞান : সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 328 words | 2 mins to read |
Total View 4.4K |
|
Last Updated 09-May-2021 | 12:27 PM |
Today View 0 |
সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ
সুশীল সমাজ (Civil Society)
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group)
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজকে নির্দল বা অরাজনৈতিক সংগঠন হিসেবে মনে করে।
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সংগঠিত সামাজিক গোষ্ঠী। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য একই।
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য
- সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল।
- রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন বা প্রকাশ্য।
- রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে, যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না।
সুশীল সমাজ ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীসমূহের ভূমিকা
- সুশীল সমাজ (Civil Society) ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী দেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহের ওপর প্রভাব বিস্তার করে।
- উদারনৈতিক গণতন্ত্র সরকার ব্যবস্থায় চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো ভূমিকা অতি ব্যাপক ও তাৎপর্যপূর্ণ হয়ে থাকে।
- সুশীল সমাজ (Civil Society) ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী উদ্দেশ্য অনুসারে কয়েক ধরনের হতে পারে।
- উন্নয়নমূলক চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো বিশিষ্ট লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে।
- ব্রিটেনে পশুপাখির স্বার্থ রক্ষা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারিবারিক স্বার্থ রক্ষা ছাড়াও প্রভৃত্তি বিষয় নিয়ে কাজ করার জন্যে বিভিন্ন ধরনের চাপসৃষ্টিকারী গোষ্ঠী গড়ে উঠেছে।
- সুশীল সমাজ (Civil Society) ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য যে কোন গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে কাজ করা।
- সরকারী কাঠামোর বাইরে থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে বা করতে চায় সুশীল সমাজ (Civil Society) ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী।
- অশিক্ষিত মানুষের রাজনৈতিক জ্ঞান পিপাসা নিবৃত হয় সভা-সমিতির মাধ্যমে।
- জনমত গঠনের প্রভাবশালী বাহন সংবাদপত্র।
- সুশীল সমাজ (Civil Society) ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করে।
- সুশীল সমাজ (সিভিল সোসাইটি) ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী গণতান্ত্রিক সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয়।
- গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রাণকেন্দ্র জনমত।
Comments (0)