eNoteShare.com
সাধারণ জ্ঞান : শাসন বিভাগ
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 197 words | 2 mins to read |
Total View 386 |
|
Last Updated 05-Sep-2026 | 11:55 AM |
Today View 0 |
শাসন বিভাগ
সংস্থাপন মন্ত্রনালয়ের বর্তমান নাম কী? – জনপ্রশাসন মন্ত্রণালয় (২৮ এপ্রিল ২০১১ বর্তমান নামকরণ করা হয়।)
দুর্নীতি দমন কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? – প্রধানমন্ত্রীর সচিবালয়।
বাংলাদেশ সরকারের প্রশাসনিক কার্যকলাপের উৎসরূপে কী আছে? – সচিবালয়।
বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগসমূহের অফিসগুলোকে একত্রে কী বলে? – সচিবালয়।
কোথায় শাসনব্যবস্থার সব মূলনীতি প্রণীত ও চূড়ান্তভাবে গৃহীত হয়? – সচিবালয়ে।
কোন মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? – সচিব।
‘সচিব’ বলকে কী বোঝায়? – কোন মন্ত্রণালয় বা তার বিভাগগুলোর প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে সচিব বলে।
সচিবকে তার কাজে সাহায্য করেন কে? – অতিরিক্ত সচিব।
সচিব কার অধীনে কাজ করেন? – সংশ্লিষ্ট মন্ত্রীর।
বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বিন্যাস
- ১. মন্ত্রণালয়
- ২. সংশ্লিষ্ট বিভাগ
- ৩. জেলা প্রশাসন
- ৪. উপজেলা/থানা প্রশাসন
- ৫. ইউনিয়ন পরিষদ
- ৬. গ্রাম সরকার (বর্তমানে বিলুপ্ত)
সচিবালয়ের কাঠামো
| বিভাগের নাম | পদমর্যাদা |
|---|---|
| ১. মন্ত্রণালয় | মন্ত্রি |
| ২. ডিভিশন/বিভাগ | সিনিয়র সচিব/সচিব/অতিরিক্ত সচিব |
| ৩. উইং | যুগ্ম সচিব |
| ৪. ব্রাঞ্চ | উপ-সচিব |
| ৫. সেকশন | সহকারি সচিব |
বিসিএস (প্রশাসন) ক্যাডারের পদসোপান
- ১. সিনিয়র সচিব/সচিব
- ২. অতিরিক্ত সচিব
- ৩. যুগ্ম সচিব
- ৪. উপ-সচিব
- ৫. সিনিয়র সহকারী সচিব
- ৬. সহকারী সচিব
- ১. বিভাগীয় কমিশনার
- ২. জেলা প্রশাসক
- ৩. অতিরিক্ত জেলা প্রশাসক
- ৪. উপজেলা নির্বাহী কর্মকর্তা
- ৫. সহকারী কমিশনার
Comments (0)