eNoteShare.com
সাধারণ জ্ঞান : ভাষা শহীদদের নামে গ্রাম / আওয়ামী মুসলিম লীগ / ৫৪ সালের নির্বাচন / ছয় দফা আন্দোলন, ১৯৬৬
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 618 words | 4 mins to read |
Total View 3.3K |
|
Last Updated 01-Sep-2026 | 09:44 AM |
Today View 0 |
ভাষা শহীদদের নামে গ্রাম
ভাষা শহীদ আবদুল জব্বারের নামে নামকরণকৃত গ্রামের নাম কী? – জব্বারনগর; গফরগাঁও, ময়মনসিংহ।জব্বারনগরের পূর্বনাম কী ছিল? – পাচুয়া।
ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদের নামে নামকরণকৃত গ্রামের নাম কী? – রফিকনগর; সিঙ্গাইর, মানিকগঞ্জ।
রফিকনগরের পূর্বনাম কী ছিল? – পারিল।
ভাষা শহীদ আবদুস সালামের নামে নামকরণকৃত গ্রামের নাম কী? – সালামনগর; দাগনভূঁইয়া, ফেনী।
সালামনগরের পূর্বনাম কী ছিল? – লক্ষণপুর।
আওয়ামী মুসলিম লীগ
বাংলাদেশে আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৪৯ সালের ২৩ জুন।আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? – মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারী বা সাধারণ সম্পাদক কে ছিলেন? – শামসুল হক।
আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান কী ছিলেন? – যুগ্ন সম্পাদক।
শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কবে? – ১৯৫৫ সালে। (১৯৫৫ সালে মুসলিম শব্দ বাদ দেয়া হয়)
৫৪ সালের নির্বাচন
যুক্তফ্রন্ট কবে গঠিত হয়? – ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে।যুক্তফ্রন্ট মন্ত্রীসভা গঠন করে কবে? – ৩ এপ্রিল ১৯৫৪ সালে।
কোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়? – আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম-এ-ইসলাম, বামপন্থী গণতন্ত্রী দল।
পাকিস্তান সৃষ্টির পর প্রথম কবে পূর্ব বাংলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? – ৮-১২ মার্চ, ১৯৫৪।
পূর্ব বাংলায় গণ পরিষদের আসন সংখ্যা কত ছিল? – ৩০৯টি; মুসলিম লীগ মাত্র ৯টি আসন পায়; যুক্তফ্রন্ট ৯৭% এর চেয়ে বেশি ভোট পায়।
কার নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার গঠন করে? – শেরে বাংলা এ. কে. ফজলুল হকের।
১৯৫৪-এর নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? – মুসলমানদের জন্য সংরক্ষিত ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি।
১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে কোন শ্রেণীর প্রভাব পরিলক্ষিত হয়? – মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর।
পাকিস্তানের প্রথম রাজধানী কোথায় ছিল? – করাচি।
২১ দফার প্রথম দফা কী ছিল? – প্রাদেশিক স্বায়ত্ত্বশাসন।
পূর্ব বাংলায় কত সালে যুক্তফ্রন্ট বাতিল করে পাকিস্তানের সরকার কেন্দ্রীয় শাসন জারি করে? – ১৯৫৪ সালে।
পূর্ব বাংলার প্রথম গভর্নর কে? – শেরে বাংলা এ কে ফজলুল হক।
কত সালে ফজলুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন? – ১৯৫৬ সালের ২৩ মার্চ।
পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কবে গণ পরিষদে গৃহীত হয়? – ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬ সাল।
পাকিস্তানের শাসনতন্ত্র কবে কার্যকর হয়? – ২৩ মার্চ ১৯৫৬।
কবে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করা হয়? – ২৫ ও ২৬ জুলাই ১৯৫৭ সাল।
কবে মাওলানা ভাসানী কর্তৃক ঐতিহাসিক ‘কাগমারী সম্মেলন’ অনুষ্ঠিত হয়? – ৭ অক্টোবর ১৯৫৮ সাল।
পাকিস্তানের সামরিক শাসনের ‘নাটের গুরু’ বলা হয় কাকে? – জেনারেল ইস্কান্দার মির্জাকে।
জেনারেল ইস্কান্দার মির্জা কাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন? – ফিল্ড মার্শাল আইয়ুব খানকে।
১৯৬২ সালে কোন শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে? – শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট।
আইয়ুব খানের বিরুদ্ধে সম্মিলিত দলের প্রার্থী কে ছিলেন? – মিস ফাতেমা জিন্নাহ।
প্রথম পাক-ভারত যুদ্ধ কবে শুরু হয়? – ৬ সেপ্টেম্বর, ১৯৬৫ সালে।
প্রথম পাক ভারত যুদ্ধের কারণ কী? – পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখলের প্রচেষ্টা।
ছয় দফা আন্দোলন, ১৯৬৬
লাহোর সম্মেলনের গুরুত্ব কী? – ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষণা।শেখ মুজিবের নেতৃত্বে বিরোধী দল কবে সম্মেলন করে? – ১৩ ফেব্রুয়ারি ১৯৬৬।
ছয় দফা কবে কোথায় ঘোষণা করা হয়? – ১৩ ফেব্রুয়ারি ১৯৬৬; লাহোরে।
শেখ মুজিব কবে, কোথায় আনুষ্ঠানিকভাবে ছয় দফা পেশ করেন? – ২৩ মার্চ ১৯৬৬; লাহোরে।
ঐতিহাসিক ছয় দফায় কী প্রাধান্য পায়? – পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি।
কোন প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা রচিত হয়? – সিমলা।
‘ছয় দফা’ কোথায় ঘোষণা করা হয়? – লাহোরে।
ছয় দফার প্রথম দফা কী ছিল? – পূর্ব বাংলার স্বায়ত্তশাসন।
“বাঙালী জাতির মুক্তির সনদ” হিসেবে পরিচিত কোনটি? – ছয় দফা।
ছয় দফা দাবি-এর দাবিগুলো
প্রথম দফা : সরকারের বৈশিষ্ট হবে Federal বা যৌথরাষ্ট্রীয় ও সংসদীয় পদ্ধতির...
দ্বিতীয় দফা : কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থাকবে কেবল প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয়...
তৃতীয় দফা : পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক মুদ্রা-ব্যবস্থা চালু করতে হবে...
চতুর্থ দফা : রাজস্ব ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে...
পঞ্চম দফা : যৌথরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে...
ষষ্ঠ দফা : অঙ্গরাজ্যগুলোকে মিলিশিয়া বা আধা-সামরিক বাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে।
Comments (2)
দফাগুলো যোগ করা হয়েছে। ধন্যবাদ।
দফা গুলো যদি উল্লেখ করতেন যদি খুব উপকৃত হোতাম।