eNoteShare.com
সাধারণ জ্ঞান : আগরতলা ষড়যন্ত্র মামলা / গণঅভ্যুত্থান, ১৯৬৯ / ১৯৭০ সালের সাধারণ নির্বাচন / অসহযোগ আন্দোলন ১৯৭১
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 598 words | 4 mins to read |
Total View 14.1K |
|
Last Updated 01-Sep-2026 | 09:47 AM |
Today View 0 |
আগরতলা ষড়যন্ত্র মামলা
ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? – ১৯৬৮ সালের জানুয়ারি।আগারতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে ছিলেন? – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কতজন ছিল? – ৩৫ জন।
আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারের জন্য গঠিত বিশেষ আদালতের বিচারপতিদের নেতৃত্বে কে ছিলেন? – তৎকালীন প্রধান বিচারপতি এস. এ রহমান।
আগরতলা ষড়যন্ত্র মামলার কোন আসামীকে কবে হত্যা করা হয়? – সার্জেন্ট জহুরুল হক, ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের পূর্ব নাম কী ছিল? – ইকবাল হল।
কবে, কোথায় আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার কাজ শুরু হয়? – ১৯ জুন, ১৯৬৮; কুর্মিটোলা সেনানিবাসে।
গণঅভ্যুত্থান, ১৯৬৯
ছাত্র সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? – ১৯৬৯ সালের ৫ জানুয়ারি।গণঅভ্যুত্থানে নিহত আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? – আইন বিভাগের।
গণঅভ্যুত্থানে আসাদ কবে শহীদ হন? – ১৯৬৯ সালের ২০ জানুয়ারি।
১৯৬৯ সালের ২৪ জানুয়ারি নিহত মতিউর কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিল? – ঢাকার বকসিবাজার নবকুমার ইনস্টিটিউটের।
১৯৬৯-এর গণঅভ্যুত্থান কীসের ভিত্তিতে হয়? – আওয়ামী লীগের ছয় দফা, ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা এবং গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের আট দফার ভিত্তিতে।
বর্তমান আসাদ গেটের পূর্ব নাম কী ছিল? – আইয়ুব গেট।
আসাদকে নিয়ে কোন কবি কবিতা রচনা করেন এবং কবিতার নাম কী? – কবি শামসুর রাহমান, ‘আসাদের শার্ট’।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাকে বেয়নেট দিয়ে হত্যা করা হয়? – অধ্যাপক শামসুদ্দোহা; ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
কবে শেখ মুজিবসহ জেলে আটক কারাবন্দিরা মুক্তি লাভ করেন? – ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।
১৯৬৯ এর গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল কী ছিল? – আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং আইয়ুব খানের ক্ষমতা হস্তান্তর।
আগরতলা ষড়যন্ত্র মামলা কখন প্রত্যাহার করা হয়? – ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।
কোন কোন ছাত্র সংগঠন মিলে এগার দফা প্রণয়ন করে? – ছাত্রলীগ (তোফায়েল), ছাত্র ইউনিয়ন (মতিয়া), ছাত্র ইউনিয়ন (মেনন) এবং এনএএফ (বিদ্রোহী গ্রুপ)।
কবে, কোথায় কার উদ্যোগে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়? – ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯; রেইসকোর্স ময়দানে; ডাকসু ভিপি তোফায়েল আহমেদের উদ্যোগে।
কবে ফিল্ডমার্শাল আইয়ুব খান পদত্যাগ করেন? – ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯।
প্রেসিডেন্ট আইয়ুব কবে, কার কাছে ক্ষমতা হস্তান্তর করেন? – ২৫ মার্চ, ১৯৬৯; আগা মোহম্মদ ইয়াহিয়ার কাছে।
আইয়ুব খানের পর কে পাকিস্তানের প্রেসিডেন্ট হন? – জেনারেল ইয়াহিয়া খান।
পূর্ব বাংলায় প্রথম চীফ সেক্রেটারি কে ছিলেন? – আজিজ আহম্মদ।
পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? – ঢাকায়।
১৯৭০ সালের সাধারণ নির্বাচন
পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ১৯৭০ সালের ৭ ডিসেম্বর (জাতীয় পরিষদ) এবং ২৭ ডিসেম্বর (প্রাদেশিক পরিষদ)।পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের কতটি আসন ছিল? – ১৬৯টি।
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? – ১৬৭টি।
পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের কতটি আসন ছিল? – ৩০০টি।
আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদের কতটি আসন পেয়েছিল? – ১৮২টি।
সাধারণ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ভুট্টোর দাবি কী ছিল? – দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে ক্ষমতার অর্ধেক দাবি।
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কবে আইন কাঠামো আদেশ জারি করেন? – ৩০ মার্চ, ১৯৭০।
জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের স্থান ও তারিখ কী ছিল? – ঢাকায়; ৩ মার্চ ১৯৭১।
ভুট্টো কবে ঘোষণা করেন যে তিনি অধিবেশনে যোগ দেবেন না? – ১৫ ফেব্রুয়ারি, ১৯৭১।
৬ মার্চের ঘোষণানুযায়ী অধিবেশন কবে বসার কথা? – ২৪ মার্চ, ১৯৭১।
৭ মার্চ, ১৯৭১ এ শেখ মুজিবের ঐতিহাসিক ভাষণের বৈশিষ্ট্য কী? – অহিংস অসহযোগ আন্দোলনের কর্মসূচি, স্বাধীনতার পরোক্ষ ঘোষণা, অসামরিক প্রশাসন চালু।
ঢাকায় মুজিব–ইয়াহিয়া বৈঠক কবে শুরু হয়? – ১৬ থেকে ২৫ মার্চ, ১৯৭১।
আলোচনা ভেঙে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন? – ২৫ মার্চ রাতে।
অসহযোগ আন্দোলন ১৯৭১
- বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ভাষণে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। তিনি কোর্ট-কাচারী, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
- বঙ্গবন্ধু বলেন, ‘যে পর্যন্ত আমার দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা-ট্যাক্স বন্ধ করে দেয়া হলো।’ ২৫ মে জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের পূর্বশর্ত হিসেবে চারটি দাবি ঘোষণা করেন।
- পাকিস্তান সরকার দাবিগুলো না মানায় বাঙালির আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে।
Comments (0)