eNoteShare.com

ভাবসম্প্রসারণ : মন সজীব রাখিতে হইলে বিস্ময়বোধ জাগ্রত রাখিবে

Article Stats 📡 Page Views
Reading Effort
222 words | 2 mins to read
Total View
567
Last Updated
10-May-2026 | 10:26 PM
Today View
0
মন সজীব রাখিতে হইলে বিস্ময়বোধ জাগ্রত রাখিবে

মূলভাব : বিস্ময়বোধ বা কৌতূহলবিহীন মন নির্জীব, অসাঢ়-মৃতের মত নিষ্পৃহ ও নিস্পন্দ। মনের সজীবতা ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়। আর মনকে সজীব ও সতেজ রাখতে হলে বিস্ময়বোধ বা কৌতূহল থাকতে হবে।

সম্প্রসারিত ভাব : মনের সজীবতাই মানুষের মূল চালিকা শক্তি, কর্ম প্রেরণার উৎস। মন ভালো না থাকলে কোন কাজই করা সম্ভব হয় না। মন যদি শতঃস্ফূর্ত, সতেজ সজীব, ঝুরঝুরে ফুরফুরে থাকে, তবে যে কোন কাজই ভালোভাবে সম্পন্ন করা যায়। কাজেই মনকে সজীব রাখতে হবে। আর মন সজীব রাখার জন্য চাই বিস্ময় বোধ। যে কোন জিনিসের প্রতি কৌতূহল, জানার আকাঙ্ক্ষা যা হবে শিশুর মত। শিশু যেমন কোন কিছু দেখলেই প্রশ্ন করে ওটা কি? ওতে কি হয়? ইত্যাদি ইত্যাদি। তেমনি প্রত্যেক মানুষের মনকে সতেজ রাখতে হলে শিশুবৎ কৌতূহল রাখতে হবে। তা হলেই নতুনের সাথে পরিচয় হবে, নতুন কিছু সৃষ্টি হবে। আর সেই সাথে নিজের হৃদয়টাও নতুন হয়ে উঠবে, সতেজ ও সজীব হয়ে উঠবে। কৌতূহল ও বিস্ময়বোধহীন মানুষ তো আসলে মৃত মানুষের শামিল। তাদের দ্বারা কোন কিছুই সম্ভব হয় না। আমরা খেয়াল করলে দেখব যে, শরীর স্বাস্থ্য ভালো থাকলেও যদি কোন কারণে আমাদের মন খারাপ হয়ে যায়, তাহলে আমরা অসুস্থ পয়ে পড়ি। আমাদের চেহারায় তার সুস্পষ্ট ছাপ পড়ে যায়। তখন আর কোন কিছুই ভালো লাগে না। কিন্তু এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে মনকে সজীব রাখা।

আর তাই মনকে সজীব রাখার জন্য চাই কৌতূহল ও বিস্ময়বোধ।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

🏷️ Tag Related

Sribas Ch Das

MBS & MBA

⚡ Trending Posts