eNoteShare.com

ভাবসম্প্রসারণ : ধর্মের ঢাক আপনি বাজে / ধর্মের ঢোল আপনি বাজে

Article Stats 📡 Page Views
Reading Effort
164 words | 1 min to read
Total View
2.1K
Last Updated
09-May-2026 | 10:25 AM
Today View
0
ধর্মের ঢাক আপনি বাজে
অথবা,
ধর্মের ঢোল আপনি বাজে

মূলভাব : সত্য এবং মিথ্যা কখনও চাপা থাকেনা। সত্যও একদিন আপনা আপনি প্রকাশ পায়, মিথ্যাও দ্রুপ তাই।

সম্প্রসারিত-ভাব : পৃথিবীতে ধর্ম ও অধর্ম বলে দুটি কথা আছে। ধর্ম মানুষকে সঠিক পথে এবং অধর্ম মানুষকে বিপথে পরিচালিত করে। সৎকাজ বা পুণ্যকর্ম যত গোপনেই করা হোক না কেন, অতি অল্প সময়েরই মধ্যেই তা জনসাধারণের গোচরীভূত হয়। তদ্রুপ পাপকর্ম অতি গোপনীয়ভাবে করা হলেও তা আপনা আপনি লোকসমাজে জানাজানি হয়ে যায়। কথায় বলে, সত্য কোনদিন গোপন থাকে না। ধর্ম মেনে চললে স্বার্থত্যাগ করে পরার্থে নিজেকে ব্যাপৃত রাখতে হয়। কিন্তু স্বার্থপরেরা ধর্মকে চাপা দিয়ে স্বার্থান্বেষী হয়ে বিপথে পরিচালিত হয়। কিন্তু সত্যকে চাপা দিয়ে কোন অসত্যই প্রতিষ্ঠিত হয় না। কপটাচারীর মুখোশ একদিন খসে পড়বেই। কারণ, যা সত্য-তা কোন আবরণ দিয়ে ঢেকে রাখা যায় না। যা ন্যায় এবং সত্য তা অন্যায় বা অসত্যকে দূরে ঠেলে দিয়ে দিবালোকের মতই উদ্ভাসিত হয়ে উঠবে। একটা সত্যকে চাপা দিতে হলে বহু মিথ্যার আশ্রয় নিতে হয়।

তাই সত্যের জয় অবশ্যম্ভাবী, তা মিথ্যার জাল ছিন্ন করে প্রকাশ পাবেই।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

🏷️ Tag Related

Sribas Ch Das

MBS & MBA

⚡ Trending Posts