eNoteShare.com
Grammar : Tense
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 1,009 words | 6 mins to read |
Total View 1.1K |
|
Last Updated 26-Feb-2026 | 12:31 PM |
Today View 0 |
Present
Past
Future
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- 3rd Person Singular Number = He/She/It/এক জন মানুষ বা বস্তু বুঝালে।
Verb এর সাথে s/es যুক্ত করার নিয়ম:
- Verb এর শেষে ss, sh, ch ( “চ”এর মত উচ্চারিত), x, z, o থাকলে es যুক্ত হয়।
যেমন: rushes, watches, boxes, goes - Verb এর শেষে y থাকলে ও y এর আগে consonant থাকলে y কে i এ পরিবর্তীত করে শেষে es যোগ করতে হবে।
যেমন: carry→carries, try→tries, cry→cries, hurry→hurries - কিন্তু y এর আগে vowel থাকলে y পরিবর্তীত হবে না ও পরে শুধু s যোগ হবে।
যেমন: say→says, obey→obeys, enjoy→enjoys
Verb এর সাথে ing যুক্ত করার নিয়ম:
- Verb এর শেষে একটি মাত্র e থাকলে ing যুক্ত করার সময় e বাদ যায়।
যেমন: come→coming, hope→hoping, make→making, issue→issuing - কিন্তু Verb এর শেষে ee থাকলে ing যুক্ত করার সময় একটি e ও বাদ যায় না।
যেমন: see→seeing, agree→agreeing, flee→fleeing - এক syllable বিশিষ্ট্য Verb এর শেষে একটি মাত্র consonant ও তার আগে একটি মাত্র vowil থাকলে ing যুক্ত হওয়ার সময় consonant টি দ্বিত্ব বা double হয়।
যেমন: bid→bidding, cut→cutting, dig→digging, put→putting, swim→swimming - কিন্তু শেষে একটির বেশি consonant বা শেষ consonant টির আগে একটির বেশি vowel থাকলে শেষ consonant টি দ্বিত্ব বা double হবে না।
যেমন: drink→drinking, stick→sticking, beat→beating, meet→meeting - একাদিক syllable বিশিষ্ট্য Verb এর শেষে একটি মাত্র consonant ও তার আগে একটি মাত্র vowel থাকলে এবং শেষ syllable এ জোর পড়লে ing যোগ করার সময় শেষ consonant টি দ্বিত্ব বা double হয়।
যেমন: begin→beginning, prefer→preferring - Verb এর শেষে l (L) থাকলে এবং l এর আগে একটি মাত্র vowel থাকলে ing যুক্ত করার সময় l দ্বিত্ব বা double হয়।
যেমন: signal→signalling, quarrel→quarrelling - Verb এর শেষে ie থাকলে ing যুক্ত করার সময় ie এর স্থলে y হয়।
যেমন: die→dying, lie→lying, tie→tying - Verb এর শেষে c থাকলে ing যুক্ত করার সময় c এর স্থলে ck হয়।
যেমন: frolic→frolicking, mimic→mimicking
Comments (0)