eNoteShare.com

গণিত রঙ্গ-১ : এক বর্গ একক জায়গা কোথা থেকে এল?

Article Stats 📡 Page Views
Reading Effort
184 words | 2 mins to read
Total View
776
Last Updated
02-Nov-2026 | 10:50 AM
Today View
0
নিচের চিত্র দুইটি লক্ষ করুন:
My All Garbage
চিত্র-১
My All Garbage
চিত্র-২
কী আশ্চর্য! প্রথম চিত্রের সবগুলো অংশকে দ্বিতীয় চিত্রের মতো করে সাজালে একটি বর্গাকার ফাঁক পাওয়া যায় কীভাবে? অথচ দুই ক্ষেত্রেই মোট ক্ষেত্রফল সমান হওয়ার কথা। তাহলে কি একটু উল্টেপাল্টে সাজালেই ক্ষেত্রফল বেড়ে যায়?  😈 😈 😈

আসুন সমাধান খুঁজি...

চিত্র-১ কে আমি নিজের গ্রাফ পেপারে যথাসম্ভব নিখুঁতভাবে আঁকার চেষ্টা করলাম।
My all Garbage
প্রায় নিখুঁত চিত্র
ভালো করে লক্ষ করুন, আমার আঁকা চিত্রের A, Q, P বিন্দু চিত্র-১-এর একই বিন্দুগুলোর অবস্থানে নেই।

My all Garbage
P ও Q বিন্দুর অবস্থান
চিত্র-১-এর সবুজ অংশে দেখানো হয়েছে, Q বিন্দু বরাবর রেখাটি গ্রাফের M বিন্দু থেকে বামে ৫ একক দূরের বিন্দুর উপর দিয়ে গেছে। এটি আমার চিত্রের △AQM-এর সমান নয়। তাছাড়া △AQM-এর উচ্চতা AM কোনোভাবেই △PBS-এর উচ্চতা PS-এর সমান নয়। তাই চিত্র-১-এর সবুজ অংশকে নিখুঁত চিত্রের △PBS-এর জায়গায় বসানো অসম্ভব। একইভাবে △QBT-কে △APN-এর জায়গায় বসানোও সম্ভব নয়।

অর্থাৎ চিত্র-১-এ যেভাবে দেখানো হয়েছে যে,

সবুজ ত্রিভুজের ভূমি ৫ একক, উচ্চতা ২ একক (সঠিক নয়)
লাল ত্রিভুজের ভূমি ৮ একক, উচ্চতা ৩ একক (সঠিক নয়)
এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ একক ও প্রস্থ ৩ একক (এটিও সঠিক নয়)

সুতরাং চিত্র-১ থেকে চিত্র-২ পাওয়া অসম্ভব। প্রকৃতপক্ষে চিত্র দুইটি দৃষ্টিভ্রম মাত্র।

🏷️ Tag Related

Sribas Ch Das

MBS & MBA

⚡ Trending Posts